ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

বঙ্গোপসাগরে দূরপাল্লার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) বঙ্গোপসাগরের একটি পরীক্ষামূলক এলাকায় কমব্যাট লঞ্চ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।


ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ কমান্ডের একটি ব্রহ্মোস ইউনিট এবং তিনবাহিনীর ও নিকোবর কমান্ড যৌথভাবে এই পরীক্ষাটি চালিয়েছে। এটি ছিল একটি সুনির্দিষ্ট পরীক্ষামূলক উৎক্ষেপণ। এর মাধ্যমে ব্রহ্মোসের পাল্লাসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।


এই পরীক্ষার মাধ্যমে ব্রহ্মোসের উন্নত দিকনির্দেশনা ব্যবস্থা, নিয়ন্ত্রক ব্যবস্থা, দ্রুত গতিতে ছুটে যাওয়ার সময়ে স্থিতিশীলতা, নির্ভুলতা এবং নির্দিষ্টভাবে নিশানায় আঘাত হানার ক্ষেত্রে ফের সফল হয়েছে ক্রুজ় ক্ষেপণাস্ত্রটি। দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ সেথ সফল ব্রহ্মোশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন, এই সফল উৎক্ষেপণ সেনাবাহিনীর দীর্ঘ-পরিসরের প্রিসিশন স্ট্রাইক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং প্রতিরোধ ক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ।


ব্রহ্মোশ অ্যারোস্পেস, যা এই ক্ষেপণাস্ত্রটি ডিজাইন ও উন্নয়ন করেছে, এটি একটি যৌথ উদ্যোগ যা ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ট্রোইনিয়া (এনপিওএম) দ্বারা পরিচালিত। ‘ব্রহ্মোস’ নামটি ব্রহ্মপুত্র এবং মস্কভা নদীর নাম থেকে এসেছে। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল একটি সুপারসনিক, উচ্চ-সঠিকতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তার ভ্যারিয়েন্টগুলি ডিজাইন, উন্নয়ন ও উৎপাদন করা।

ads
ads
ads

Our Facebook Page